ASD-ASHSHAH, Phase-II Project, Cox’s Bazar
সুইজারল্যান্ডের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনাল দ্বারা বাস্তবায়িত আশ্বাস প্রজেক্ট : মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য, কক্সবাজারের তিনটি উপজেলায় বাস্তবায়ন হচ্ছে, অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট এর মাধ্যমে। গত ১৯ই মার্চ, ২০২৫ – এ একটি সরাসরি ফোন-ইন আলোচনা অনুষ্ঠান বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রে আয়োজন করে অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট । অনুষ্ঠানের মূল আলোচনার বিষয় ছিল কক্সবাজার অঞ্চলে মানব পাচারের বর্তমান অবস্থা, পাচারের কারণ, এর প্রভাব, এবং প্রতিরোধমূলক ব্যবস্থ। ৩০ মিনিটের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের উপ – আঞ্চলিক পরিচালক জনাব এ এস এম নাজমুল হাসান, বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের প্রোগ্রাম প্রেজেন্টার শামীম আক্তার, এ এস ডি আশ্বাস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সঞ্জিত দাস গুপ্ত , প্রোগ্রাম অফিসার মোহাম্মদ আলী রিকাবদার, উখিয়া উপজিলার একজন সারভাইভর, একজন সি টি এই পি একটিভিস্ট। অনুষ্ঠানটি গত ১৯ই মার্চ, ২০২৫ বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে লাইভ সম্প্রচারিত হয়েছে।








