ASD-Emergency Response Project- এমন একটি প্রকল্প যা শিশু/কিশোর-কিশোরীদের উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিকরণে সর্বদা নতুনত্ব সৃষ্টি করে ক্যাম্প ও স্থানীয় পর্যায়ে ব্যাপক পরিচিতি লাভ করেছে। কিছু এডভান্স লেভেলের কিশোর-কিশোরীদের নিয়ে তৈরি তেমনই একটি নতুন গ্রুপ হলো “Girls Shine Group & Boys Bright Group”. এই টিমের সদস্যরা যেমন পড়ালেখায় এগিয়ে তেমনি বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনেও তাদের বিচরণ লক্ষণীয়। তাদের উৎসাহ প্রদান ও আত্মবিশ্বাস বাড়াতেই গত ২১ ও ২২ এপ্রিল ২০২৬ ইং জাদিমুড়া ক্যাম্প-২৭ এ একটি স্টেজ পারফরম্যান্স এর আয়োজন করা হয়। যেখানে জাদিমুরা, রবিটাওয়ার ও বৃটিশপাড়া এএফএস এর কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করে। “Cultural Team” এর সদস্যরা কুরআন তেলাওয়াত, ইসলামিক সঙ্গীত, বার্মিজ কবিতা, গান এককভাবে ও দলীয়ভাবে পারফর্ম করে৷ একই সাথে ” English Language Proficiency Club” এর সদস্যরা ইংরেজিতে Dialogues এর মাধ্যমে নিজেদের পরিচিতি ও এএফএস এর কার্যক্রম উপস্থাপন করেন। যেখানে তাদের মা-বাবা, কমিউনিটি ও সহপাঠীরা উপস্থিত থেকে প্রোগ্রামটি উপভোগ করেছেন। প্রকল্পটি মূলত দাতা সংস্থা Diakonie Katastrophenhilfe (DKH) এর আর্থিক সহায়তায় ও Action for Social Development (ASD) কর্তৃক বাস্তবায়িত হয়ে আসছে।









