“Parents & Caregivers Gathering” – ERP Project
Action for Social Development (ASD) কর্তৃক বাস্তবায়িত Emergency Response Project এর আওতায় Britishpara Adolescent Friendly Space- এর উদ্যোগে গত ২২শে জানুয়ারি ২০২৫ ইং একটি “Parents & Caregivers Gathering”-এর আয়োজন করা হয়। যেখানে দাতা সংস্থা Diakonie Katastrophenhilfe (DKH)- এর প্রতিনিধি Mr. Tommy Bouchiba, এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ, মাঝি, অন্যান্য সংস্থার প্রতিনিধিগণ, APBN এর সদস্য, কিশোরীদের অভিভাবকবৃন্দ এবং প্রকল্প ব্যবস্থাপক সহ অন্যান্য কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। মূলত সকল অভিভাবকের একে অপরের সাথে পরিচিতি ও সু-সম্পর্ক বৃদ্ধিকরণ এবং কিশোরীদের উন্নতি স্বচক্ষে দেখার জন্য এই একত্রীকরণ সভার আয়োজন করা হয়। সেই সাথে অভিভাবকদের উৎসাহ প্রদানের নিমিত্তে দাতা প্রতিনিধির মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়।











