The Right to Education and Social Protection of deprived children at High risk in Bangladesh (RESH) Project
BftW এর আর্থিক সহায়তায় এবং Action For Social Development (ASD) পরিচালনায় RESH -Project আয়োজিত মুক্তিযুদ্ধ যাদুঘর,আগারগাঁও -এর সেমিনার কক্ষে ২১ ডিসেম্বর ২০২৪ তারিখ ‘শিশু অধিকার বিষয়ক কর্মশালা’র আয়োজন করা হয়। কর্মশালায় অংশগ্রহণ করে দেশের বিভিন্ন জেলা থেকে আগত এসএসডি’র চাইল্ড রাইটস সেচ্ছাসেবকবৃন্দ। কর্মশালায় এএসডি’র হেড অব পিএমই লুৎফুন্নাহার কান্তা, সিআরডি, সত্যব্রত দাস, আরইএসএইচ প্রজেক্টের সৈয়দ শাহিনুর রহমান ও মো: সাইফুর রহমান সুমন উপস্থিত থেকে শিশু অধিকার নিয়ে আগামী দিলিতে স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবকবৃন্দ কীভাবে কাজ করবেন তার দিক নির্দেশনা দেন। কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মফিদুল হক, লেখক, গবেষক, ট্রাস্টি – মুক্তিযুদ্ধ জাদুঘর।।
শিশুদের মনকে সুন্দর ও বিকশিত করতে বিনোদন হচ্ছে শ্রেষ্ঠ মাধ্যম। Action For Social Development (ASD) BftW এর আর্থিক সহায়তায় RESH প্রকল্পের মাধ্যমে শিশুদের জন্য সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। শিশুদের মনকে আরো উজ্জীবিত করতে
#StopChildLabourCampaignASD2024 ভিডিও বানাও, পুরস্কার জিতে নাও শিরোনামে গত ২১ শে ডিসেম্বর ২০২৪ আয়োজিত হয়েছিল ভিডিওগ্রাফি প্রতিযোগিতার, তারই অংশ হিসেবে মুক্তিযুদ্ধ যাদুঘর মিলনায়তনে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়,। এই সময় অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মানজুর আল মতিন পিতম,আইনজীবী ও এক্টিভিস্ট, জনাব এম এ করিম, নির্বাহী পরিচালক, এএসডি, লুৎফুন্নাহার কান্তা, হেড অব পিএমই, এএসডি। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে ASD, RESH প্রকল্পের শিশুরাএবং তাদের এই আনন্দকে দ্বিগুন করার জন্য ছিল জলের গানের দলের প্রানবন্ত সঙ্গীত পরিবেশনা। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন সভাপতি জনাব এম এ করিম, নির্বাহী পরিচালক, এএসডি।