ASD-ASHSHASH Phase-II Project, Cox’s Bazar
সুইজারল্যান্ড দূতাবাসের আর্থিক সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতায় অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এ এস ডি) “আন্তর্জাতিক নারী দিবস ২০২৫” উদযাপন উপলক্ষে ৮ই মার্চ, ২০২৫ – এ একটি সরাসরি ফোন-ইন আলোচনা অনুষ্ঠান বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রে আয়োজন করে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের উপ – আঞ্চলিক পরিচালক জনাব এ এস এম নাজমুল হাসান, বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের প্রোগ্রাম প্রেজেন্টার শামীম আক্তার, এ এস ডি আশ্বাস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সঞ্জিত দাস গুপ্ত , প্রোগ্রাম অফিসার মোহাম্মদ আলী রিকাবদার, প্রত্যাশী আশ্বাস প্রকল্পের মনো-সামাজিক কাউন্সিলর কঙ্কন হোর, উখিয়া উপজিলার দুইজন সারভাইভর ও অন্যান্যরা। অনুষ্ঠানটি ৮ই মার্চ লাইভ সম্প্রচারিত হয়েছে।








