কিশোর-কিশোরীর উন্নয়ন ও শিক্ষার পথ সুগম করা এবং উৎসাহ প্রদানের লক্ষ্যে গত ২১শে এপ্রিল ২০২৫ ইং Action for Social Development (ASD) দাতাসংস্থা Diakonie Katastrophenhilfe (DKH) এর আর্থিক সহায়তায় Emergency Response Project এর উদ্যোগে Jadimura ও Robi Tower Adolescent Friendly Space এ কিশোর-কিশোরীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে। সম্মানিত ক্যাম্প ইন চার্জ জনাব খানজাদা শাহরিয়ার ইবনে মান্নান ও সহকারী ক্যাম্প ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম মির্জা মহোদয়ের মাধ্যমে কিশোর-কিশোরীদের হাতে ব্যাগ ও শিক্ষার অন্যান্য উপকরণসমূহ তুলে দেয়া হয়। একই সাথে শিক্ষার মাধ্যমে যেন তারা নিজেদেরকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে সেই নিমিত্তে উৎসাহ প্রদান করেন। পাশাপাশি “Boys Bright Group” ও “Girls Shine Group” এর অনবদ্য পারফরম্যান্স এর মাধ্যমে অতিথিবৃন্দের স্বাগতম জানানো ও আনন্দ প্রকাশ করা হয়।









