এএসডি, এডুকো বাংলাদেশ ও শাপলা নীড় যৌথভাবে অদ্য ২৭ মে, ২০২৫ তারিখ সকাল ১০.১৫ মিনিটে সিরডাপ মিলনায়তন (২য় তলা), চামেলী হাউজ, ১৭ তোপখানা রোড, ঢাকায় ‘‘গৃহকাজে নিয়োজিত শিশুর অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণে সুনির্দিষ্ট আইন প্রণয়নের প্রয়োজনীয়তা’’ শীর্ষক একটি সংলাপের আয়োজন করে। সংলাপে আইন কমিশনের মাননীয় চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশিষ্ট বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ILO বাংলাদেশ এর সৈয়দা মুনিরা সুলতানা, সিনিয়র প্রোগ্রাম অফিসার, UNICEF এর শাবনাজ জাহরীন, চাইল্ড প্রটেকশন স্পেশালিস্ট, ড. নাজমুজ্জামান ভ‚ঁইয়া, অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ^ বিদ্যালয়, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী সচিব সারাওয়াত মেহজাবীন, শিশু সুরক্ষা শাখা, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, এডভোকেট সালমা আলী, উপদেষ্ঠা, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি। এই সংলাপে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন জাতীয় ও আর্ন্তজাতীক সংস্থার প্রতিনিধিবৃন্দ, সরকারী ও বেসরকারী সংস্থার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এএসডি এর সহকর্মীবৃন্দ।

Kaler Kantha (e-paper news):
https://www.kalerkantho.com/online/dhaka/2025/05/27/1523815






