“বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস”-২০২৫
এএসডি ইমার্জেন্সি রেসপন্স প্রজেক্ট এর আওতাধীন রবিটাওয়ার ও সাবরাং কিশোর-কিশোরী বান্ধব কেন্দ্রে স্লোগানমূখর কর্মসূচীর মাধ্যমে পালিত হয়। কোমলমতি শিশুদের শিশুশ্রমের মত ঝুঁকিপূর্ণ, বিপদজনক ও ধ্বংসের হাতছানি থেকে নিরাপদ ও আলোকিত পথের দিকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহব্যঞ্জক বিভিন্ন আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। বলা বাহুল্য যে, শিশুশ্রম কীভাবে একটি শিশুর ভবিষ্যৎ কে জটিল ও অন্ধকারাচ্ছন্ন বেড়াজালে আবদ্ধ করে দিতে পারে তা চমৎকারভাবে নাটক প্রদর্শনীর মাধ্যমে উপস্থাপন করা হয়।








