এএসডি, ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানীর সহযোগিতায় ঢাকা শহরের সুবিধাবঞ্চিত বস্তিবাসী শিশু, পথশিশু, কর্মজীবী শিশু ও গৃহকর্মী শিশুদের উন্নয়নের লক্ষ্যে “দি রাইট টু এডুকেশন এন্ড সোশ্যাল প্রোটেকশন অব ডিপ্রাইভড চিলড্রেন এ্যাট হাই রিস্ক ইন বাংলাদেশ (আরইএসএইচ)” প্রকল্প বাস্তবায়ন করছে। এই কার্যক্রম বাস্তবায়নে বিশেষ করে পলিসি এডভোকেসি কার্যক্রমের ক্ষেত্রে এএসডি বর্তমানে চাইল্ড লেবার ইলিমিনেশন প্লাটফর্ম (ক্লেপ) এর সাথে যৌথভাবে কাজ করে আসছে।
এরই ধারাবাহিকতায় এএসডি, ক্লেপ এর সহযোগিতায় গত অক্টোবর ৪, ২০২৬, রবিবার, সকাল ১০.৩০ মিনিটে কৃষিবিদ ইন্সিটিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সের সেমিনার কক্ষ, ফার্মগেইট, ঢাকায় ‘‘শিশুশ্রম নিরসনে আমাদের করণীয়’’ শীর্ষক একটি সংলাপ আয়োজন করা হয়। সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ব্যারিস্টার কায়সার কামাল, এমপি, মাননীয় ডেপুটি স্পিকার, বাংলাদেশ জাতীয় সংসদ। এছাড়াও উপস্থিত ছিলেন শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের সম্মানীত সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, শিশু অধিকার ও শিশুশ্রম বিষয়ক কর্মকান্ডে নিয়োজিত জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংগঠনের কর্মকর্তা, সাংবাদিক এবং সুশীলসমাজের প্রতিনিধিগণ। সংলাপটি দেশের বিভিন্ন গনমাধ্যমে উপস্থাপিত হয়।









