পৃথিবীর ইতিহাসে সমগ্র বিজয়ের পাতা উল্টালেই চোখে পড়ে মৃত্যুর সামনে বুক পেতে দেওয়া যুবকদের অদম্য সাহসিকতা ও অমূল্য অবদানের স্মৃতিগাঁথা। যুগ যুগ ধরে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে শত্রুর মুখ থেকে জয় ও অধিকার ছিনিয়ে আনতে সদা বদ্ধপরিকর থাকে এই যুব দল। আর এই যুবশক্তিকে স্মরণীয় করে রাখতে ও আরও শক্তিশালীকরণে বিভিন্ন দিবস উদযাপন করা হয়। তারই প্রেক্ষিতে ASD Emergency Response Project এর আওতায় গত ১২ই আগস্ট ২০২৫ ইং সাবরাং কিশোর-কিশোরী বান্ধব কেন্দ্রের শক্তিশালী ও ইতিবাচক পরিবর্তন আনয়নে সর্বদা অগ্রগামী দল ” ইয়ূথ ফোরাম” এর উদ্যোগে “আন্তর্জাতিক যুব দিবস” উদযাপন করা হয়। আলোচনা ও র্যালিতে অংশগ্রহণ করেন টেকনাফ উপজেলার- সিনিয়র উপজেলা মৎস্য কমকর্তা জনাব মোঃ দেলোয়ার হোসেন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ সোহরাব হোসেন, ইউপি মেম্বার জনাব সিদ্দিকুর রহমান এবং প্রকল্প ব্যবস্থাপক জনাব রোকন উদ্দিন আহমেদসহ অন্যান্য কর্মীবৃন্দ। দিবসটিকে ঘিরে আয়োজিত পরিবেশবান্ধব “বৃক্ষরোপণ কর্মসূচী”-র বর্ণাঢ্য র্যালির “বদলে দিই, বদলে যাই” স্লোগানে অংশগ্রহণকারী সকল ইয়ূথ ফোরাম সদস্য, শিশু সুরক্ষা কমিটির সদস্য ও স্থানীয় কর্মীদের মাঝে বিভিন্ন ধরনের উপকারী ও ফলজ চারা গাছ বিতরণ করা হয়।








