শিশুর শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিহার্য। শিশুর সুস্থতার পাশাপাশি সৃজনশীলতা বৃদ্ধিতেই খেলাধুলা গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই শিশুর মেধা-মননশীল জগতে নতুনত্ব সৃষ্টি করতে সাবরাং কিশোর-কিশোরীবান্ধব কেন্দ্রে ইনডোর খেলাধুলার প্রতিযোগিতার আয়োজন করা হয় । পাশাপাশি শিশুদের সংস্কৃতির চর্চা ও পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে বিভিন্ন বিষয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয় গত ২১ আগস্ট -২০২৫ ইং। টেকনাফ উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব শেখ এহসান উদ্দীন উক্ত প্রোগ্রামে উপস্থিত হয়ে শিশুদেরকে ভবিষ্যতে বড় কিছু হওয়ার স্বপ্ন দেখা ও সেই স্বপ্ন পূরণের জন্য প্রচেষ্টা চালাতে উৎসাহিত করেছেন এবং শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন। এছাড়াও ASD-Emergency Response Project এর প্রকল্প ব্যবস্থাপক, ইউপি মেম্বার ও শিশু সুরক্ষা কমিটির সদস্য, ইয়ূথ ফোরাম সদস্য এবং প্রকল্পের অন্যান্য কর্মীগণ উপস্থিত ছিলেন।








