অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি), এডুকো বাংলাদেশ ও শাপলা নীড় যৌথভাবে গত ২৮ আগষ্ট, ২০২৫ তারিখ সকাল ৯:৩০ মিনিটে ফারস হোটেল এন্ড রিসোর্ট (লেভেল-৭), ২১২ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরনী, পুরানা পল্টন, ঢাকায় ‘‘গৃহকাজে নিয়োজিত শিশুর অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণে সুনির্দিষ্ট আইন প্রণয়নের প্রয়োজনীয়তা’’ শীর্ষক একটি সংলাপের আয়োজন করে। সংলাপে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব এ এইচ এম সফিকুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মঞ্চে উপস্থিত ছিলেন জনাব, এম. এ. করিম, নির্বাহী পরিচালক, এএসডি, জনাব আব্দুল হামিদ, কান্ট্রি ডিরেক্টর, এডুকো বাংলাদেশ ও ইউমি ইয়াগিশিতা মাসুদা, কান্ট্রি ডিরেক্টর, শাপলা নীড়. বিশেষ অতিথি ছিলেন মোছাম্মৎ মনিরা সুলতানা, গবেষনা কর্মকর্তা (অতিরিক্ত জেলা ও দায়রা জজ), আইন কমিশন। নির্ধারিত বক্তা হিসাবে ছিলেন জনাব আবুল হোসেন, শ্রমিক নেতা, সভাপতি, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কারস ফেডারেশন, ইউনাইটেড লেবার ফেডারেশন এবং জনাব সুস্মিতা পাইক, জাতীয় মানবাধিকার কমিশন। এই সংলাপে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন জাতীয় ও আর্ন্তজাতীক সংস্থার প্রতিনিধিবৃন্দ, সরকারী ও বেসরকারী সংস্থার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এএসডি এর সহকর্মীবৃন্দ।


Video clip (Boishakhi TV)
https://www.facebook.com/share/v/1FNfinSqjJ/
Video clip (GTV)






