শিশুশ্রম নিরসনের লক্ষে গত ৩০শে জুন,২০২৫ ASD- RESH Project -এর মোহাম্মদপুর এলআরসি কর্ম এরিয়ায় কমিউনিটি পর্যায়ে সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক ক্যাম্পেইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনাব এম এ করিম,নির্বাহী পরিচালক,(এএসডি) তিনি শিশুশ্রম নিরসন করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশুরা নাচ,গান ও শিশুশ্রম বিষয়ক গম্ভীরা পরিবেশন করে। কমিউনিটির জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে।








